বিশ্বজুড়ে গুগল সার্ভার ডাউন

২০ আগষ্ট, ২০২০ ১৫:১৪  
বিশ্বজুড়ে গুগল ড্রাইভ ও জিমেইলে ডকুমেন্ট শেয়ারে বিড়ম্বনায় পড়ছেন ব্যবহারকারীরা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ডকস এবং অন্যান্য গুগল সার্ভিস পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়টি বিশ্বব্যাপী অনেক ব্যবহারকারীকে প্রভাবিত করেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন ব্যবহারকারী জিমেইলের মাধ্যমে ইমেইল পাঠানো এবং গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে সমস্যার কথা জানাচ্ছেন। উপরন্তু, কিছু ব্যবহারকারী গুগল ডকএবং গুগল মিট এর সঙ্গে কাজ করার সময় কানেক্টিভিটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। গুগল এখনো এই বিপর্যয়ের তদন্ত করছে এবং এখনো কোন সুনির্দিষ্ট বিবরণ প্রদান করেনি। https://twitter.com/vatanukoolak/status/1296328672547229696?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1296328672547229696%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fgadgets.ndtv.com%2Finternet%2Fnews%2Fgmail-google-drive-docs-meet-cloud-outage-issues-problems-2282388 এদিকে বাংলাদেশেও দুপুর ১২টা থেকে এই দুর্ভোগে পড়ছেন অনেকেই। ভুক্তভোগীদের অনেকেই ডিজিবাংলায় ফোন করে তাদের দুর্ভোগের কথা জানিয়েছেন। এদের মধ্যে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহেমেদ জানান, তিনি কোনো মেইলই করতে পারছেন না। মেইলে কোনো ডকুমেন্ট শেয়ার করা যাচ্ছে না। অপরদিকে টাঙ্গাইল থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজলান জানন, তিনি গুগল ড্রাইভে কোনো কিছুই শেয়ার করতে পারছেন না।